নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫২তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আব্দুল লতিফ এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ৫১তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণসহ অনুমোদন করা হয়।

কমিটিতে ১১তম জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম-৪৬তম কার্যবিবরণীর বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

নদী তীরবর্তী জায়গাগুলো কেনাবেচার ক্ষেত্রে বৈঠকে এনওসি (NOC) প্রদানের সুপারিশ করা হয়।

বাংলাদেশের সকল নদীর তীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নের পাশাপাশি মানুষ ও পশুপাখির কথা চিন্তা করে কোন ধরণের বনদ ও ফলদ গাছ লাগানো হবে এ ব্যাপারে বিআইডব্লিউটিএকে বনবিভাগের পরামর্শ নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বিআইডব্লিউটিএকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে দেশে নির্মিত ও নির্মিতব্য ওয়াকওয়ে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

বৈঠকে রিভার বেড ক্লিনিং এর জন্য ছোট ভেসেলগুলোর উপযোগীকরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং গ্রাব ড্রেজার এর ইফিশিয়েন্সি ও উপযোগিতা পর্যালোচনা করা হয়।

সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও বাস্তবায়ন সমস্যা সম্পর্কে পর্যালোচনা করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৩   ৫২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর বোয়ালমারী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
ফরিদপুরে শুরু হয়েছে “সুপারনোভা র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ”
ফরিদপুরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা দোকানঘর নির্মাণ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ