মালয়েশিয়ায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



মালয়েশিয়ায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

মালয়েশিয়ার একটি অননুমোদিত ক্যাম্পসাইটে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বুধবার কর্দমাক্ত ভূখন্ডে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে।
রাজধানী কুয়ালালামপুরের ঠিক উত্তরে সেলাঙ্গর রাজ্যের বাটাং কালি শহরের কাছে একটি অর্গানিক খামারে শুক্রবার ভোরে ভূমিধসের ঘটনায় আরো আটজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং পুলিশের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ৬৮০ জন কর্মী উদ্ধার অভিযানে জড়িত রয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে এক কিশোরীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান সুফিয়ান আবদুল্লাহ বলেছেন, মেয়েটির বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে এবং তাকে মাটির পাঁচ মিটার (১৬ ফুট) নিচে পাওয়া গেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভিকটিমকে গোলাপি প্যান্ট ও শার্ট এবং ঘুমের পোশাক পরা অবস্থায় পাওয়া যায়।’ এতে আট শিশুসহ ভূমিধসে মৃতের সংখ্যা ২৫ এ পৌঁছেছে।
কর্মকর্তারা বলেছেন, ভূমিধসের সময়, পাহাড়ের ক্যাসিনো রিসোর্টের কাছে ক্যাম্প সাইটে ৯০ জনেরও বেশি লোক ছিল, যাদের বেশিরভাগই ঘুমিয়ে ছিল। শিবিরস্থাপনকারী ৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মটির ক্যাম্পসাইট চালানোর লাইসেন্স ছিল না এবং এর অপারেটররা আইন ভঙ্গ করেছে বলে প্রমাণিত হলে তাদের শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৪৫   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ