রাজনৈতিক দলগুলো নিয়ম মেনে না চললে জবাব দিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দলগুলো নিয়ম মেনে না চললে জবাব দিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



রাজনৈতিক দলগুলো নিয়ম মেনে না চললে জবাব দিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজনৈতিক দলগুলো নিয়মকানুন মেনে না চললে জবাব দিতে হবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, নারী সংসদ সদস্য আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ছিল। আইজিপি বললেন, তিনি প্রত্যেক মণ্ডপে একজনের বেশি পুলিশ দিতে পারবেন না।

তিনি আরও বলেন, এই পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত হল আনসার। প্রায় দুই লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে বুধবার সকালে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাঘা এবং তানোরের নবনির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবনের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন। দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৯টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে রাজশাহী জেলার বাঘা ও তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৯   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ