সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২



সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত কোনো দস্যুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে শরণখোলা থানা পুলিশ তিনজন ও মোংলা থানা পুলিশ বাকিদের উদ্ধার করে।

মোংলা থানা পুলিশের উদ্ধারকৃতরা জেলেরা হলেন, মো. রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. মনির বেপারী (৩৬), মো. বকতিয়ার বেপারী (৩৫) ও মো. অলি শিকদার (৪৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোরেলগঞ্জ, মোংলা, সদর ও খুলনার বটিয়াঘাটা উপজেলায়।

শরণখোলা থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত জেলেরা হলেন, সোহেল মল্লিক (২৮). আসাদুল শেখ (৩২) ও হানিফ হাওলাদার (৪৮)।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খাল থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জেলে-প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে দস্যুরা।

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, গত ১৫ ডিসেম্বর জেলেদের অপহরণের সংবাদে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বুধবার ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কোনো বনদস্যুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১০   ৪৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ