বিতর্কের মধ্যেই শাহরুখ-দীপিকার নতুন গান ভাইরাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিতর্কের মধ্যেই শাহরুখ-দীপিকার নতুন গান ভাইরাল
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



বিতর্কের মধ্যেই শাহরুখ-দীপিকার নতুন গান ভাইরাল

বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘বেশরম রং’। ‘পাঠান’ সিনেমার এই গানটি নিয়ে ব্যাপক উত্তাল নেটদুনিয়া। গানে শাহরুখ-দীপিকার পোশাক এবং লুক নিয়ে নেটিজেনদের কটাক্ষ যেন পিছুই ছাড়ছে না।

বিশেষ করে দীপিকার বিকিনি পোশাকে অঙ্গভঙ্গিতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গেছে। এমনকি গানে গেরুয়া ও সবুজ রঙের বিকিনি পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। সেই সঙ্গে গানটি বয়কটেরও দাবি জানিয়েছেন তিনি।

তবে এ বিতর্কিত পরিস্থিতির মধ্যেই শাহরুখ-দীপিকার নতুন গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে। ‘ঝুমে জো পাঠান’ শিরোনামের এই গানটি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মুক্তি পায়।

কুমারের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন— অরিজিৎ সিং, সুকৃতি কাক্কার, বিশাল ও শেখর। নতুন এ গানে পূর্বের মতো স্টাইলিস্ট দীপিকা-শাহরুখকে দেখা যায়। পুরো গানের দৃশ্যধারণের কাজ হয়েছে বিদেশে। আগেই ঘোষণা দেওয়ায় এ গানের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১৬:০১:০১   ৫৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ