বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান - পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান - পরিবেশমন্ত্রী
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান -পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন, তাই সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করছে, তাই সকলে সমানভাবে উন্নতি করছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেসময় বড়লেখা উপজেলাধীন ৪৭টি গির্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ ২৩.৫০০ মেট্রিক টন জি.আর চাল বিতরণ করা হয়।

উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৩   ৬৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ