চালক ও হেলপারের ছদ্মবেশে মাদক ব্যবসা, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » চালক ও হেলপারের ছদ্মবেশে মাদক ব্যবসা, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



চালক ও হেলপারের ছদ্মবেশে মাদক ব্যবসা, সোনারগাঁয়ে গ্রেপ্তার ২

পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সরবারহের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তাররা হলো- কুমিল্লা জেলার কোতয়ালী সদর থানার মহেষপুর গ্রামের মৃত হাসতম আলীর ছেলে মো. রহমত আলী (৩৫) ও একই জেলা ও থানার জলুয়াপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জুম্মন (২৬)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে র‌্যাব।

শুক্রবার (২৩ ডিসেম্বর) র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর সাকিনস্থ মা খাদিজা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।

এসময় তল্লাশীকালে একশত তিয়াত্তর বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী মো. রহমত আলী ও মো. জুম্মনকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০০:১১   ৫৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ