সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধানসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধানসহ গ্রেপ্তার ৪
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধানসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর প্রধান হানিফসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তাররা হলো “হানিফ গ্রুপ” এর প্রধান মো. শাহ হানিফ ওরফে শানিফ ওরফে জামাই (৩০), মো. রাসেল (৩০), মো. সাকিব (২০), মো. রুবেল (১৯)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড এলাকায় সিদ্ধিরগঞ্জগামী অটো রিক্সাস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “হানিফ গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য এবং একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৭   ৬৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ