১৪৪ রানে এগিয়ে থেকে থামল টাইগাররা

প্রথম পাতা » খেলাধুলা » ১৪৪ রানে এগিয়ে থেকে থামল টাইগাররা
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



১৪৪ রানে এগিয়ে থেকে থামল টাইগাররা

ঢাকা টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনেই বাংলাদেশের ব্যাটারদের হতাশায় ডুবিয়েছে ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের তোপে লাঞ্চ বিরতির আগেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ভারতের থেকে ১৪৪ রানে এগিয়ে থেকে ২৩১ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এর ফলে জয়ের জন্য ভারতের দরকার ১৪৫ রান, হাতে আছে ১০ উইকেট।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু বড় লিডের আশা জাগিয়ে ব্যক্তিগত ৭৩ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার মাঝে ৯৮ বলে সাত চারে দারুণ এক ইনিংস উপহার দেন লিটন।

এর আগে লাঞ্চ ব্রেকের পর ফিফটি করে ফিরেন জাকির হাসান। জাকিরের ব্যাট থেকে আসে ৫১ রান। অন্যদিকে ওয়ানডে সিরিজে দারুণ সফল মেহেদী হাসান মিরাজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আর আটে নেমে নুরুল হাসান সোহান ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করতে থাকেন। এক পর্যায়ে ২৯ বলে ৩১ রান তুলে আউট হয়ে যান তিনিও।

লাঞ্চ বিরতির প্রায় পাঁচ মিনিট আগেই প্যাভিলিয়নে ফিরে যান অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। ভারতের অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে ফিরে যান তিনি। এর আগে স্লিপ ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ১৩ রানে ফিরেন তিনি। জয়দেব উনাদকাতের বল মিড অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে উঠিয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলটি কিছুটা গতি হারানোতে সাকিবের শট সরাসরি ফিল্ডার শুভমান গিলের হাতে ধরা দেয়।

দ্বিতীয় ইনিংসে নাজুমল হোসেন শান্তর বিদায়ে তিনে ব্যাটিংয়ে নামা মুমিনুল হকও রান খরায় ভোগে আউট হন। ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই টপ-অর্ডার ব্যাটার। এর আগে তৃতীয় দিন প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। আগের দিনের ৫ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই ফেরেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে ৩১৪ রান তুলে নেয় ভারতীয়রা। পরে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সাকিবরা।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০২   ৪৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ