প্রতিবন্ধী শিশুরা বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিবন্ধী শিশুরা বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



প্রতিবন্ধী শিশুরা বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।
তিনি বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করায় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার ফলে প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য কাজ শুরু করেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা প্রতিবন্ধীর জন্য কিছু করেননি। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতারা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১২   ৫২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ