বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকর অবদান রাখে - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকর অবদান রাখে - বিদ্যুৎ প্রতিমন্ত্রী
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



---

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরি অবদান রাখে। বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে এই খেলাধুলার মাধ্যমেই।

আজ রোববার ঢাকায় বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত ৫ম হামিদুর রহমান জাতীয় ইয়োথ শ্যূটিং চ্যাম্পিয়নশিপ -২০২২’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণ সনাজকে সৃজনশীল ও মননশীল কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম। শ্যূটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভাল প্রতিশ্রুতিবান শ্যূটার পাওয়া যেতে পারে।

হামিদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যূটিং ক্লাবের ১০৫ জন (ছেলে-৬৫, মেয়ে-৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যূটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার-আপ হয়েছে।

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২০:০১:৫৩   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ