আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাঙ্গালী: আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাঙ্গালী: আইভী
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাঙ্গালী: আইভী

খ্রিস্টীন ধর্মাবলম্বীদের উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে সাধু পৌলের গীর্জা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়ৎ আইভী। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাধু পৌলের গীজায় তিনি এ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির বন্ধন অটুট রাখার চেষ্টা করছে। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই বাঙ্গালী। একসাথে মিলে আমরা বাংলাকে গড়বো এই প্রত্যাশা রইলো। আমরা দেশকে ভালোবাসি মাকে ভালোবাসি সুতরাং যে যার যার ধর্ম পালন করবো। আমরা একে অপরের অংশীদার হয়ে আনন্দটুকু ভাগাভাগি করে নিবো।

পরিদর্শনকালে তিনি সাধু পৌলের গীর্জার ফাদারকে ফুল এবং উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাচ্চাদের নিয়ে কেক কাটেন। এসময় তার সাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে সাধু পৌলের গীজায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সকলের নিরাপত্তা জন্য ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২১:৫২:০২   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ