বন্দরে ডিবির অভিযানে ২’শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ডিবির অভিযানে ২’শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেফতার ৪
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



---

নারায়ণগঞ্জের বন্দরের এক টং দোকান থেকে চোরাইকৃত ২’শ লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাই তেল নামানো কাজের ব্যবহারকৃত ৩টি প্লাস্টিকের পাইপ এবং তেল মাপার বিভিন্ন চুঙ্গা উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার ৪জনকে করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেজাউল করিম (৩৮), শিপন তৈয়ব (২১), আক্তার হোসেন (২০) ও শাকিল (১৬)।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানাধীন ঢাকা –চিটাগাং মহাসড়কের উত্তর পাশের দেওয়ানবাগ দরবার শরিফের সামনে টিনের টং দোকানের ভিতর থেকে ওই চোরাইকৃত ডিজেল উদ্ধার করা হয়।

এদিকে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আনসারুল হক নামে এই চক্রের আরেক সদস্য।

এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আরিফ শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ চোরাকারবারি ও পলাতক আসামী আনসারুল হকসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৩(১২)২২। পরে গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪০   ৬১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ