রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপ্রধান আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।
সাক্ষাৎকালে জাপানের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৬   ৫৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ