সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৮, ৯৯ ও ১০০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৮, ৯৯ ও ১০০তম বৈঠক
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২২ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৮, ৯৯ ও ১০০তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু) ও মুস্তফা লুৎফুল্লাহ অংশগ্রহণ করেন।

শিক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর-৪৪/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর কর্তৃক প্রণীত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন ঢাকা (দক্ষিণ ও উত্তর) ও নারায়ণগঞ্জ এর ২০১১-২০১২ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এর উপরে সাক্ষ্যগ্রহণ করা হয়।

পূর্ত অডিট অধিদপ্তর কর্তৃক প্রণীত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০০৮-২০০৯, ২০০৯-২০১০ এবং তদপূর্ববর্তী অর্থ বৎসরসমূহের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এর উপরে সাক্ষ্যগ্রহণ করা হয়।

বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তিগুলোর মধ্যে যেগুলো আদায়, সমন্বয়, অবলোপন, প্রমার্জন, নিয়মিতকরণ, ভূতাপেক্ষ অনুমোদন, কার্যকর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি কার্যক্রম গ্রহণান্তে মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা কর্তৃক প্রদত্ত নিষ্পত্তিমূলক জবাব সংশ্লিষ্ট অডিট অধিদপ্তর কর্তৃক বা ত্রি-পক্ষীয় সভায় গ্রহণ করে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের পরে সিএজি কর্তৃক নিষ্পত্তির সুপারিশ গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমান অডিট আপত্তিসমূহ নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়।

সভায় কমিটির ১৩তম, ১৫তম ও ৪৭তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ড এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৫   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারী ও বিরোধী দলীয় হুইপবৃন্দের ফলপ্রসূ আলোচনা
পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
বরিশালে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় বিক্ষোভ
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
পণ্যের দাম বাড়বে না, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ভাঙ্গায় জ্বালানি তেল মজুদের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
কমলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেশার টাকা যোগাতে শ্বশুরবাড়িতে চুরি, বাবা-ছেলে আটক
হামলা চললে মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ ছাড়া হবে না: ইরানের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ