যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ২০২২ সালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বিভিন্ন সভায় কৃত সুপারিশসমূহের সার্বিক বাস্তবায়ন এবং মহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক চলতি দায়িত্বাদেশটি বাতিলপূর্বক জেষ্ঠ্যতার ভিত্তিতে ১১৫টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্য পদে পদোন্নতি প্রদান সম্পর্কে আলোচনা করা হয়।

স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিটিআরসি’র ডিজিটাল নিরাপত্তা সেল অনলাইন জুয়া (ব্যাটিং এবং ক্যাসিনো জুয়াসহ) এবং জুয়া সংক্রান্ত ৩৩১ টি ওয়েবসাইট, ১৭টি ফেসবুক পেইজ এবং ১৪টি অ্যাপস ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। এছাড়া জুয়া সংক্রান্ত অন্যান্য সাইট, অ্যাপস ও পেইজ বন্ধের কার্যক্রম চলমান রয়েছে মর্মে বৈঠকে জানানো হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন বৈঠকে উত্থাপন করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫০:০৩   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ