২৪ ঘণ্টায় করোনায় ২২ আক্রান্ত 

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ ঘণ্টায় করোনায় ২২ আক্রান্ত 
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



২৪ ঘণ্টায় করোনায় ২২ আক্রান্ত 

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২১ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ২৪ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল দশমিক ৭৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ০৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৬৭ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৬০৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১ জন। শনাক্তের হার দশমিক ৬৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪৫   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ