স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।
তিনি বলেন, প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়ন অগ্রযাত্রাকেই এগিয়ে নিচ্ছেন না, টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গে আগামীর বিশ^ চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছেন।
উপমন্ত্রী আজ বৃহস্পতিবার মানাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রাশসক মো. পারভেজ হাসান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা ভূমি কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।
উপমন্ত্রী এ সময় আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র সাহসী কন্যা শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে আধুনিক বিশে^র চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে শিক্ষাবান্ধব করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।
এর আগে উপমন্ত্রী উপজেলা সদরে আধুনিক নতুন উপজেলা ভূমি অফিস, নড়িয়া পৌরসভা চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চাকধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪১   ৬০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ