সরিষাবাড়ীতে বিএনপি জামাতের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভে মিছিল ও সমাবেশ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি জামাতের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভে মিছিল ও সমাবেশ 
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর : জামালপুরে সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং কামরাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপি ও জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০শে ডিসেম্বর) বিকালে কামরাবাদ ইউনিয়নের হুদুর মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কামরাবাদ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুদু মন্ডলের সভাপতিত্বে এবং কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, কামরাবাদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জিএস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ ও বাংলাদেশ আওয়ামী লীগ কামরাবাদ ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান মির্জাল।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ কামরাবাদ ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সন্তোষ, ৬নং ওয়ার্ডের সভাপতি লাভলু মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি মোজাম্মেল হক ও ৯নং ওয়ার্ডের সভাপতি মেছের আলী বক্তব্য রাখেন।

এ সময় কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত নেতা কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম এর স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং বিএনপি ও জামাতকে অপরাজনীতি থেকে বিরতি থাকার হুঁশিয়ারি দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫২   ৭১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ