বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, করোনার অভিঘাত সফলভাবে মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। দেশের ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচিসমূহও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
মন্ত্রী আজ রাজধানীর আশকোনাস্থ নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, করোনা অতিমারীর সময়ে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। বৈশ্বিক মন্দা চলাকালীনও দেশের মেগা প্রকল্পসমূহ থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ইতোমধ্যে পদ্মাসেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।
মন্ত্রী বলেন, ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনা পরবর্তী সংকট থেকে উত্তরণের জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে উপকারভোগীর সংখা বাড়িয়েছে। মন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৩:০৫   ৫০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ