লাওসের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » লাওসের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



লাওসের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

স্বাস্থ্যগত কারণে সাবেক নেতার পদত্যাগের পর লাওশিয়ান আইনপ্রণেতারা বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ কথা জানায়।
লাওসের সাবেক উপ-প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন জাতীয় সংসদে ১৫১টির মধ্যে ১৪৯ ভোট পেয়ে কমিউনিস্ট দেশটির নেতৃত্ব গ্রহণ করেছেন।
সিফানডোন ক্ষমতা গ্রহণকালে দেশটির সংসদে বলেন, ‘আমি বিপ্লবী চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করব।’ খবর এএফপি’র।
সাবেক প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান গত বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্যগত কারণে তিনি শুক্রবার জাতীয় পরিষদে পদত্যাগের প্রস্তাব দেন।
৭২ বছর বয়সী প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান বলেন, ‘দেশ অধিকতর সমস্যার সম্মুখীন এমন অবস্থায় আমি এ কঠিন দায়িত্ব আর পালন করতে অপারগ।’
লাওস এ বছর জ্বালানি ঘাটতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ কঠিন অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৮   ৫৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ