২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শ্রম প্রতিমন্ত্রী 

প্রথম পাতা » খুলনা » ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শ্রম প্রতিমন্ত্রী 
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শ্রম প্রতিমন্ত্রী 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমজীবী মেহনতি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আজ বিকেলে দৌলতপুর বেবীস্ট্যান্ডে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর ৫০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সহ-সভাপতি মো. আলহাজ শহীদুল ইসলাম, নূর ইসলাম বন্দ, বেগ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী প্রমুখ বক্তৃতা করেন।
মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অধ্যাপক আবু সুফিয়ান জাতির পিতার নির্দেশে খুলনায় এসে শিক্ষকতা এবং এই শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৪২টি ট্রেড ইউনিয়ন গঠন করেন।
তিনি বলেন, আজকের শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানের আদর্শ হৃদয়ে ধারণ শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে বেগম মন্নুজান সুফিয়ান বলেন, তিনি শ্রমজীবী মানুষের পাশে থেকে ৫০ বছর ধরে তাঁর স্বামী বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এর আদর্শ এবং স্বপ্নের বাস্তবায়ন করছেন। জীবনের বাঁকী দিনগুলো শ্রমজীবী অসহায় মেহনতি মানুষের কল্যাণে কাটিয়ে দিতে চান।
প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপক আবু সুফিয়ান বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে শ্রমজীবী মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। দেশের মানুষের জন্য জাতির পিতার ত্যাগ যেমন বৃথা যায়নি, তেমনি শ্রমজীবী মানুষের জন্য শ্রমিক নেতা আবু সুফিয়ান এর ত্যাগ বৃথা যায়নি।
পরে প্রতিমন্ত্রী দৌলতপুর বেবীট্যাক্সী সিএনজি চালিত অটোরিকশা ত্রি-হুইলার ড্রাইভার্স ইউনিয়ন এর উদ্যোগে ইউনিয়নের মৃত ১৫ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে ৯৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। এছাড়া প্রতিমন্ত্রী দুপুরে শিরোমণি এলাকায় গিলাতলা নজরুল থিয়েটার ক্লাব আয়োজিত শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৬   ৬০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চাঁদাবাজদের বিএনপিতে থাকার অধিকার নেই: আইনমন্ত্রী
যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ
খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ