শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের

প্রথম পাতা » চট্টগ্রাম » শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারকে হটাতে অতি ডান আর অতি বাম একজোট হয়েছে। ৩৩ দল মিলে ঢাকায় গণমিছিল করেছে। এদের বেশিরভাগই ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ঠান্ডা মাথায় বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করছি। আমরা অশান্তি চাই না, সংঘাত চাই না। অনেকে আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া এখন আর পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৬   ৫৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ