নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল

শেষ হয়েছে বিশ্বমঞ্চে ফুটবলের আরেকটি আসর। মরুর বুকে প্রথম বিশ্বকাপে শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। কাতারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজেছে ব্রাজিলের। তবে বিশ্বমঞ্চের সেই উৎসবের রেশ না কাটতেই সমর্থকদের মনে প্রশ্ন, আবার কবে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো লড়াই চলছে। আর নতুন বছরের শুরুতেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটা সিনিয়র দলের লড়াই না। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ৩০তম আসরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি।

এই টুর্নামেন্টের ২৯টি আসরের মধ্যে ব্রাজিল ১১বার আর আর্জেন্টিনা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে উভয় দলই সমান সাতবার করে এই আসরে রানার্সআপ হয়েছে।

আগামী ২০ জানুয়ারি কলম্বিয়ায় শুরু হবে এবারের আসর। দুটি গ্রুপে পাঁচটি করে অংশ নেবে দল দুটি। ‘এ’ গ্রুপে আছে ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরু। আর ‘বি’ গ্রুপে আছে ভেনিজুয়েলা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও বলিভিয়া।

এই টুর্নামেন্টে জুনিয়রদের সুপার ক্লাসিকো দেখবে ফুটবল সমর্থকেরা। ২৩ জানুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হবে ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩১   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ