গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে হুইল চেয়ার বিতরণ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে হুইল চেয়ার বিতরণ
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে হুইল চেয়ার বিতরণ

গোপালগঞ্জে হুইল চেয়ার, সমাজসেবার শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়ব সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরে উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে র‌্যালিটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
অন্যন্যের মধ্যে সাংবাদিক মনোজ কুমার সাহা, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ জুফিকার আলী, প্রবেশন অফিসার আল-আমিন মোল্লা, ক্যাপিটেশন প্রাপ্ত মাদ্রাসার শিক্ষক মাও. ওহিদুজ্জামান, ইশারা ভাষায় বক্তব্য দেন বাক্ প্রতিবন্ধী আনোয়ার হোসেন মিনা, থ্রি-স্টার আর্গানাইজেশনের মোঃ ইলিয়াস হোসেন, শারিরীক প্রতিবন্ধী মোঃ বাবুল গাজী প্রমূখ বক্তব্য রাখেন।
পরে অতিথিরা হুইল চেয়ার বিতরণ করেন এবং ৪ শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৬   ৪৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ