বছরে ১৩ লক্ষাধিক গাড়ি বিক্রি টেসলার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বছরে ১৩ লক্ষাধিক গাড়ি বিক্রি টেসলার
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



বছরে ১৩ লক্ষাধিক গাড়ি বিক্রি টেসলার

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এক বছরে গাড়ি বিক্রির রেকর্ড করেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ২০২২ সালে ১৩ লাখ ১০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে। খবর সিএনবিসির।

টেসলার প্রকাশিত তথ্যানুসারে, ২০২২ সালের শেষ তিন মাসে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে টেসলা গাড়ি উৎপাদন করেছে ৪ লাখ ৩৯ হাজার ৭০১টি। এর মধ্যে বিক্রি হয়েছে ৪ লাখ ৫ হাজার ২৭৮টি। বছরজুড়ে দারুণ বিক্রির ফল মিলেছে হাতেনাতে। টেসলা ২০২১ সালের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি বিক্রি করতে পেরেছে।

চতুর্থ প্রান্তিকে টেসলার সর্বাধিক বিক্রীত গাড়ি ছিল সেডান মডেল থ্রি এবং মডেল ওয়াই। এই দুটি মডেলের ৩ লাখ ৮৮ হাজার ১৩১টি গাড়ি বিক্রি করেছে টেসলা এবং মডেল এক্স স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বিক্রি করেছে ১৭ হাজার ১৪৭টি।

বাজারবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ ডেটা বলছে, মার্কিন শেয়ারবাজারের বিশ্লেষকদের অনুমান ছিল টেসলা ২০২২ সালে ৪ লাখ ৩১ হাজার ১১৭টি গাড়ি বিক্রি করতে সক্ষম হবে। তবে সে পরিমাণ গাড়ি বিক্রি করতে না পারলেও কাছাকাছি ছিল।

উল্লেখ্য, ২০২২ সালে টেসলা অন্তত ১৩ লাখ ৭০ হাজার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করেছিল। উৎপাদনের বিপরীতে মোট বিক্রি হয়েছে ১৩ লাখ ১০ হাজার। ২০২১ সালে একই সময়ে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে টেসলা গাড়ি বিক্রি করেছিল ৩ লাখ ৮ হাজার ৬০০টি।

বাংলাদেশ সময়: ১০:১২:৪১   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ