দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর পৌনে ৪টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌদুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১০:১৪:০৭   ৫৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ