প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো

১১ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি।

বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নরমা বলেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারল। যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানের চেয়ারে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। ৬-৫ ভোটে ১১ সদস্যের বিচারব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে।

নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ১৯৮০ সালে একটি একাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন। যদিও এখনও তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি।

মেক্সিকোর বিচার ব্যবস্থাবিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্য, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি। তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৬   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ