সাংবাদিক মানিক সরকার আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক মানিক সরকার আর নেই
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



সাংবাদিক মানিক সরকার আর নেই

রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সরকার মানিক (৫৬) আর নেই।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিক সরকার মানিক অধুনালুপ্ত দৈনিক রূপালীর রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠর সাবেক স্টাফ রিপোর্টার, সময় টিভির সাবেক রংপুর ব্যুরো প্রধান ছিলেন।

এছাড়াও তিনি রংপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সদস্যসহ সাহিত্য সংস্কৃতি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুতে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ছড়া সংসদ রংপুর, অভিযাত্রিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৯   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ একজন আটক
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ-প্রতিমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ