সোনারগাঁয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



সোনারগাঁয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পাঁচ বছরের আসামি মো. আরিফ (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (৪ জানুয়ারি) সকালে আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আরিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে পাঁচ বছরের সাজা প্রদান করে।

গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আরিফের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২১   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল
এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
সাবেক সংসদ-সদস্য জি এম ফজলুল হকের নামাযে জানাযা অনুষ্ঠিত
সৌ‌দি‌তে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের স্রোত, পথে পথে ভোগান্তি
সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে, কিছু পরিবহন কমও নিচ্ছে
জামালপুরে আলোচনার তুঙ্গে সাদিয়া হক, সংরক্ষিত নারী আসনে চান তৃণমূলের মূল্যায়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ