রাজশাহী বোর্ডে বৃত্তি প্রাপ্তিতে সেরা বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী বোর্ডে বৃত্তি প্রাপ্তিতে সেরা বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



রাজশাহী বোর্ডে বৃত্তি প্রাপ্তিতে সেরা বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ

রাজশাহী বিভাগে এসএসসির বৃত্তির ফলাফলে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল ও কলেজ শীর্ষস্থান দখল করেছে।
রাজশাহী বোর্ডের সেরা দশের মধ্যে ছয়টিতে রয়েছে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় ৫৪১ ও সাধারণ তালিকায় ২৭০২ জনকে বৃত্তি দেয়া হয়েছে।
তাদের মধ্যে বগুড়া জেলার এপিবিএন পাবলিক স্কুল ও কলেজে মেধা তালিকায় ৪৫ ও সাধারণে ৫২ জনসহ মোট ৯৭ জন বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে মেধায় ৩১ ও সাধারণে ৬১ জনসহ ৯২ এবং তৃতীয় অবস্থানে সালেহ হক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে ২৪ জন মেধায় ও সাধারণে ৬৫ জনসহ ৮৯ জন বৃত্তি পেয়েছে।
বগুড়া জিলা স্কুল থেকে ২৬ জন মেধায় ও ৫০ জন সাধারণেসহ ৭৬ জন বৃত্তি পেয়েছে। এছাড়াও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মেধায় ১৬ জন ও সাধারণে ৩৬ জনসহ ৫২ জন। পাবনা ক্যাডেট থেকে ৫১ জন, পল্লী উন্নয়ন বগুড়ার মোট ৪০ জন, বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে ৩৬ জন, নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয় থেকে ৩২ ও রাজশাহী ক্যাডেট থেকে ২৩ জন বৃত্তি পেয়েছে৷
গত ২৭ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করা হয়৷ বগুড়া এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, এসএসসিতে আমাদের স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যায় বৃত্তি পেয়েছে। শুধু এবার নয় আগামী বছরগুলোতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে শিক্ষার্থীদের তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৪   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ