সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » চট্টগ্রাম » সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে - ডেপুটি স্পীকার
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



---

কক্সবাজার, ০৬ জানুয়ারি ২০২৩ : “মানুষ মানুষের জন্য” গৌতম বুদ্ধ এটি প্রচার করতেন এবং নিজে বিশ্বাস করতেন। এই বাণীর আলোকে তিনি সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেছেন। মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম, ইসলামসহ সকল ধর্মই একথা বলে। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে আমাদের সর্বদা জঙ্গিবাদ, অপরাজনীতিবিদ ও সম্প্রীতি বিনষ্টকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, সব ধর্মের মানুষের রক্তে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।

আজ (শুক্রবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু কক্সবাজারের রামুতে “হিন্দু-মুসলিম-বৌদ্ধ- খ্রিস্টান, এক জাতি এক প্রাণ” প্রতিপাদ্যে আয়োজিত প্রয়াত সারমিত্র মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক সাইমুম সরোয়ার কমল, এমপি বক্তব্য রাখেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন অসাম্প্রদায়িকতার চর্চা করে গিয়েছেন, মানুষের কল্যাণে তিনি রাজনীতি করে গেছেন। এছাড়া বঙ্গবন্ধু সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন, ১৪ বছর জেল খেটেছেন, ২ বার ফাসির মুখোমুখি হয়েছেন তবুও তিনি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে নতি স্বীকার করেন নি।

মোঃ শামসুল হক টুকু বলেন, সব ধর্মের মানুষের রক্তে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে কাজেই এখানে সবার ধর্ম পালনের সমান সুযোগ থাকবে। আমাদের মহান সংবিধানে সবার জন্য সমান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

এর আগে কক্সবাজার সিটি কর্পোরেশনের উদ্যোগে বেড়া পৌরসভার মেয়র আসিফ রঞ্জন শামসকে সংবর্ধনা দেয়া হয়।

শাসনভদন্ত প্রজ্ঞাবিনয় ভিক্ষুর সঞ্চালনায় কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন ও রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বক্তব্য রাখেন। এছাড়া সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৫   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
একদিনেই আসছে ৬১ হাজার টন ডিজেল
চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ