সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের কম্বল বিতরণ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের কম্বল বিতরণ 
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে এমপি মুরাদ হাসানের কম্বল বিতরণ 

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য ১৪১ জামালপুর-৪ আসনের সাংসদ ডাঃ মুরাদ হাসান এমপি।

শনিবার (০৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় ৩ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ৬ নং ভাটারা ইউনিয়নের মেম্বার মোঃ মুস্তাফিজুর রহমান খাজু’র সভাপতিত্বে এবং সরিষাবাড়ী অনার্স কলেজের জিএস রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ ৬নং ভাটারা ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন প্রমুখ।

এছাড়াও পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৭   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ