চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ২২

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ২২
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ আহত ২২

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য দিয়েছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, প্রদেশটির নানচাং কাউন্টিতে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সিসিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ–নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

চালকদের উদ্দেশে নির্দেশনায় আরও বলা হয়, ‘অনুগ্রহ করে ফগলাইটের দিকে মনোযোগ দিন। ধীরগতিতে চালান। সাবধানে চালান। সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পথচারীদের এড়িয়ে চলুন। লেন পরিবর্তন করবেন না। ওভারটেক করবেন না।’

গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে এক বাস দুর্ঘটনায় ২৭ জন যাত্রী নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:২৯:৫৯   ৬১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ