দেশের স্বাস্থ্যসেবায় অনেক সমস্যা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বাস্থ্যসেবায় অনেক সমস্যা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



দেশের স্বাস্থ্যসেবায় অনেক সমস্যা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের হেলথ সার্ভিসে (স্বাস্থ্যসেবায়) অনেক সমস্যা রয়েছে। অনেক সমস্যা আছে, যা খোলামেলাভাবে বলার সুযোগ নেই।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ইউরোলোজিক্যাল সার্জন্স আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের জনবলের অভাব রয়েছে। হেলথ মিনিস্ট্রিতে জনবল আছে মাত্র তিন লাখ। আমরা জনবলের নতুন অরগানোগ্রাম করছি। এটি বাস্তবায়ন হলে ছয় লাখ জনবল লাগবে। যদিও সরকার রাতারাতি এগুলো দিতে পারবে না।

তিনি বলেন, কোন রোগের জন্য কতজন স্পেশালিস্ট প্রয়োজন, সেটি আমরা নির্ণয় করছি। জনবল সমস্যা খুব দ্রুতই সমাধান করবো। নতুন করে করোনাকালে ১২ হাজার ডাক্তার, ১৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজড করছি। কোভিডে টেলিমেডিসিনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষও চিকিৎসা সেবা নিয়েছে। মন্ত্রী বলেন, করোনাকালে আমরা ৩৪ কোটি টিকা দিয়েছি। এ কারণে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫ম। সাউ-থইস্ট এশিয়ায় প্রথম। গত বছর নতুন ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল হেলথ রেকর্ডিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনুমোদন দিয়েছি। কিন্তু ট্রান্সপ্ল্যান্ট খুকই কম। নতুন নতুন হাসপাতালগুলোতে ইউরোলজি থাকার কথা। সরকারি সব হাসপাতালে ইউরোলজি ডিপার্টমেন্ট যেন হয়, সেটি আমরা করব।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৩   ৫১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ