ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন : ৫ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়াদের মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম। হলফনামায় সাক্ষর, ১ শতাংশ ভোটারের সাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষণা করা ৮ জন প্রার্থী হলেন- সদস্য বহিষ্কৃত বিএনপির সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সাংসদ অ্যাড. জিয়াউল হক মৃধা, জাতীয়পার্টির আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও জাকেরপার্টির জহিরুল ইসলাম জুয়েল।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম।

তিনি বলেন, আমরা ১৩টি মনোনয়ন জমা পেয়েছি। এরমধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিলে ত্রুটি ছিল। বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যারা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তারা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপি সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া। ফলে এই আসনটি শুন্য ঘোষণা করলে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোন মনোনীত কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৪   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ