ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



ওসমানী বিমানবন্দরে ই-গেইটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই-গেইট (ইলেকট্রনিক গেট)।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. একে. আব্দুল মোমেন ৬টি ই-গেইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, ই-গেইট চালু হওয়ায় অনেক উপকার হবে। বিশেষ করে প্রবাসীরা দেশে এলে নানা দুর্ভোগের মুখে পড়েন। এখন এ দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

পাসপোর্টের জন্য সাধারণ মানুষের হাহাকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সময় মতো পাসপোর্ট না পেলে জনগণ নানা অভিযোগ করেন। তাদের অনেক অভিযোগ সত্য এবং অনেক অভিযোগের আবার সত্যতা থাকে না। তিনি সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দেন।

ই-পাসপোর্টধারীদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সেবা দিতে এই বিমানবন্দরে বসানো হয়েছে ছয়টি ই-গেট (ইলেকট্রনিক গেট )। এরই মধ্যে ছয়টি ই-গেট মেশিন স্থাপন করা হয়েছে যার ফলে ইমিগ্রেশন সম্পন্ন করতে মাত্র ১৮ সেকেন্ড সময় ব্যয় হবে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

এ সময় বক্তব্য রাখেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচাল মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন শেখ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৮   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ