স্পীকারের সাথে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাক্ষাৎ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাক্ষাৎ 
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



স্পীকারের সাথে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সাক্ষাৎ 

ঢাকা, ৮ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এদেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার। এসময়, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কানাডার সংসদীয় প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

কানাডিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিদের সমন্বয়ে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে মর্মে হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পীকারকে অবহিত করলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে। এসময় স্পীকার বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সরকারের সাথে আলোচনা করা হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
সিটির পয়েন্ট হারানোর রাতে হারের মুখ দেখল ইউনাইটেড
বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেট অবরোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান
ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কারা ফাইনালে উঠবে?
ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ
দাপুটে জয়েও শেষরক্ষা হলো না বার্সেলোনার
ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পল কাপুরের
নারায়ণগঞ্জে কিলার বাবুকে ছুরিকাঘাত করে হত্যা
সিরাজগঞ্জের তাঁত পল্লীতে কর্মচাঞ্চল্য, ঈদের বাজার ধরতে ব্যস্ততা বেড়েছে তাঁতিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ