শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান - তথ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান - তথ্যমন্ত্রী
রবিবার, ৮ জানুয়ারী ২০২৩



---

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে এসেছে, নির্বাচন এলে বিএনপি নেতাদেরও শীতের পাখিদের মতো আগমন ঘটবে। তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন।’

আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ সতর্কবাণী দেন।

ড. হাছান বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির নেতারা শীতের পাখিদের মতো করে আসবে। অথচ তাদেরকে কোনদিন কোনো জায়গায় দেখা যায়নি। তারা ত্রাণ বিতরণে নাই, ঘূর্ণিঝড়ে নাই, করোনার সময়ও ছিল না। এভাবে তারা কোনো সময়েই মানুষের পাশে ছিল না। তাই সাধারণ জনসাধারণকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আজকে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হলো। এভাবে রাঙ্গুনিয়া একটি আধুনিক জনপদে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে বদলে গেছে। আগামীতেও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের বিকল্প নেই।’

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী, পোমরা, মরিয়মনগর এবং পারুয়া ইউনিয়নের ১৪টি নতুন সড়ক, একটি স্কুল এবং ৩টি কালভার্টসহ একযোগে মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ফলক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোঃ শাহজাহান সিকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহাম্মদ, নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ দিদারুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫২   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ