উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে মেক্সিকোতে বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে মেক্সিকোতে বাইডেন
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে মেক্সিকোতে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোতে এসে পৌঁছেছেন। উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে তিনি এখানে এসেছেন।
বাইডেন বৈঠকে অভিবাসন সমস্যা ও মাদক পাচার নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট রোববার মেক্সিকোর রাজধানীর উত্তরাঞ্চলে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর ফেলিপ অ্যাঞ্জেলেসে এসে পৌঁছালে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর তাকে স্বাগত জানান। এ সময়ে বাইডেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম মেক্সিকো সফর।
বাইডেন সোমবার ও মঙ্গলবার লোপেজ অব্রাদর ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে একান্তে এবং পরে তিনজন একসাথে বৈঠক করবেন। একে ‘তিন বন্ধুর’ সম্মেলন হিসেবেও অভিহিত করা হয়।
বৈঠকে বাণিজ্য ও পরিবেশ ইস্যু নিয়ে আলোচনা করার কথা থাকলেও বাইডেন মূলত অনিয়মিত অভিবাসন ও বিপদজনক মাদক পাচারের ওপর গুরুত্ব দেবেন।

বাংলাদেশ সময়: ১২:০৭:০০   ৪৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন - বাণিজ্যমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলি, নিহত ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ