সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আইএমসিএইচ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আইএমসিএইচ
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আইএমসিএইচ

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালকে (আইএমসিএইচ) একটি মোবাইল ক্লিনিক দিয়েছে দুবাইয়ের শীর্ষ স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান অ্যাস্টার ডিএম হেলথকেয়ার।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর ও মোবাইল ক্লিনিক হস্তান্তর করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএমসিএইচের পক্ষে প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম এ মুবিন খান স্বাক্ষর করেন।

এছাড়াও অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আজাদ মুবেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গভর্ন্যান্স টি জে উইলয়ামসন এবং হেড অব করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) জলিল পিএ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৪   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ