শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান-কে শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি-র মৃত্যুতে ৩৩ গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫২   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান
বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বন্দরে ছাত্র-অভিভাবক লাঞ্ছনার জেরে অধ্যক্ষের কক্ষ ও মাদরাসা ভাঙচুর
তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ