‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন আইসিটি প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন আইসিটি প্রতিমন্ত্রীর
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



‘মনের বন্ধু’ অ্যাপ উন্মোচন আইসিটি প্রতিমন্ত্রীর

মানসিক স্বাস্থ্যসেবা সারাবিশ্বের মানুষের হাতের নাগালে নিয়ে যেতে ‘মনের বন্ধু’ নামে একটি অ্যাপ উন্মোচন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে এই অ্যাপ উন্মোচন করেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, মন যা চায় তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তিনি বলেন, মানসিক অসুস্থ্যতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। মনের বন্ধুর বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। এই অ্যাপ মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, মনের বন্ধুর অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে।
অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, চিরকুট ব্যান্ডের সুমি ও অভিনেত্রী অপি করিম।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৬   ৬২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ