গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা

আশি-নব্বইয়ের দশকে বলিউডে রাজ করা অভিনেতা গোবিন্দ। ১৪-১৫ বছর টানা কাজ করেছেন কিন্তু ধীরে ধীরে বলি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছেন তিনি। এর জন্য অভিনেতাকেই দায়ী করেছেন অনেকে। ইতিমধ্যে গোবিন্দের ‘অপেশাদার’ আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অনেক নির্মাতা-প্রযোজকরা। এমনকি অনেক তারকাও ক্ষুব্ধ অভিনেতার তার আচরণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের ‘অপেশাদার’ আচরণ নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেতা তিনু বর্মা। শুধি তিনু নন গোবিন্দের অপেশাদারি আচরণগুলো নিয়ে মুখ খুলেছেন আরো অনেক নির্মাতা, প্রযোজক, তারকারা।

তিনু বর্মা বলেন, ‘শুটিংয়ে কখনও সঠিক সময়ে আসতেন না গোবিন্দ। প্রায় সময়ই তার জন্য অপেক্ষা করতে হতো সেটের সবাইকে। এ ছাড়া একদিনে তিনটি ছবির শুটিং করবেন বলে কথা দিয়ে দিতেন তিনি।
তিনু বর্মা আরও বলেন, গোবিন্দ কখনও নিজের দেওয়া কথা রাখতে পারতেন না। তার শুটিংয়ে সঠিক সময়ে না আসার বিষয়টা বলিপাড়ার অনেক প্রযোজক ও পরিচালকদের নজরে পড়তে শুরু করে। আর এ কারণেই তার কাছে কাজের সুযোগও কম আসতে শুরু করে।
প্রযোজক বিজয় বলেন, শুটিংয়ে গোবিন্দের কথামতো হোটেলে একটি রুম বুক করেন। তিনি ভেবেছিলেন, শুটিংয়ের আগের দিন হোটেলে বিশ্রাম নিয়ে সেখান থেকেই শুটিংয়ের দিকে রওনা দেবেন গোবিন্দ। পরের দিন সকালে শুটিং সেটে সবাই রেডি হয়ে গোবিন্দের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দেখা মেলেনি তার। বারবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। পরে হোটেলে খোঁজ নিয়ে জানা যায়, গোবিন্দ আগের দিন হোটেলে যায়নি। এ কারণে ওই দিনের মতো শ্যুট বাতিল করতে বাধ্য হন প্রযোজক।

এর আগে গোবিন্দের অপেশাদারিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ডেভিড ধাওয়ান-অনুরাগ বসুরাও। এমনকি গোবিন্দের চরিত্র নিয়েও অনেক বিতর্ক ছিল বলিপাড়ায়। গোবিন্দ নাকি যে সহঅভিনেত্রীর সঙ্গে কাজ করতেন, তার সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তেন।
তবে গোবিন্দ বিষয়টি অস্বীকার করে বলেন, বহু বছর কাজ করে কেউ সাফল্যের চূড়ায় পৌঁছে গেলে অনেকেই চান তাকে থামিয়ে দিতে। এক সময় যাদেরকে কাছের মানুষ মনে করেছিলাম, তারাই গুজব ছড়াচ্ছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১:১২:৪২   ৫৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ