শীতে বিপাকে চলতি ইরি-বোরো মৌসুমের কৃষকরা 

প্রথম পাতা » ছবি গ্যালারী » শীতে বিপাকে চলতি ইরি-বোরো মৌসুমের কৃষকরা 
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



শীতে বিপাকে চলতি ইরি-বোরো মৌসুমের কৃষকরা 

পৌষের শেষ দিকে শৈত্যপ্রবাহের দাপটে উত্তরের জেলা গাইবান্ধায় শীত জেঁকে বসেছে। ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষগুলোকে। ঘন কুয়াশা ও শীতের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে নামতে পারছে না।

বুধবার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। ইতোমধ্যে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে।

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের কারণে শ্রমজীবী মানুষগুলো সময় মতো কাজে যেতে পারছে না। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষগুলোর দুর্ভোগ বেড়েছে।

এদিকে গত কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও রাতে গুড়িগুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় মানুষের কষ্ট আরও মারাত্মক আকার ধারণ করেছে। ঘন কুয়াশার কারণে তিস্তা-ব্রহ্মপুত্রে নৌ-চলাচল বিঘ্ন হওয়ায় জেলার ১৬৫টি চরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১১:১০:২৭   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই: পর্যটন মন্ত্রী
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
২৯ বছরেও হয়নি রাস্তা, কাদা-পানি পেরিয়ে স্কুলে শিক্ষার্থীরা
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ