শরীয়তপুরে দুই দিনব্যপী সাহিত্যমেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে দুই দিনব্যপী সাহিত্যমেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



শরীয়তপুরে দুই দিনব্যপী সাহিত্যমেলার উদ্বোধন

বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসন শরীয়তপুরের ব্যব¯ আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা।
বেলা ১২টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকাবল হোসেন অপু । জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছা: সুস্মিতা ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদি মোহাম্মদ শাহ পরান ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী।
অনুষ্ঠনমালার মধ্যে রয়েছে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, লেখক কর্মশালা, ১২টি স্টলের মাধ্যমে বিখ্যাত ও স্থানীয় লেখকদের সাহিত্য প্রদর্শনীসহ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, জেলার কৃর্তীমান লেখকসহ উদীয়মান লেকদের অনুপ্রেরণীত করতে বর্তমান সরকারের এ জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন। বর্তমান সরকার বিশ^াস করে বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে জেলা পর্যায়ের এ সাহিত্য মেলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে বাংলাদেশ আগামী দিনে হয়ে উঠবে আধুনিক, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫:২৮:২১   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ