কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে ১০ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে ১০ জন নিহত
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে ১০ জন নিহত

কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্তের কাছে সশস্ত্র দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নতুন বছরের শুরুতে ইএলএনসহ পাঁচটি সশস্ত্র গ্রুপের সাথে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও সংঘর্ষের এ ঘটনা ঘটল।
রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া জানিয়েছে, ইএলএন(ন্যাশনাল লিবারেশন আর্মি) ও ফার্কের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
কলম্বিয়ার ন্যায়পাল অফিস হতাহতের সংখ্যা উল্লেখ না করে বলেছে, কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর পুয়ের্তো রন্ডোতে সোম ও মঙ্গলবার এ সংঘর্ষ হয়েছে।
সরকার কিংবা সামরিক কর্র্তৃপক্ষ কেউই এ ঘোষণার প্রতিক্রিয়ায় কিছু বলেনি।
কলম্বিয়ায় ইএলএন যোদ্ধা ও ভিন্নমতাবলম্বী ফার্ক সশস্ত্র গ্রুপ রক্তাক্ত সংঘর্ষে জড়িত। উভয় গ্রুপ সরকারের সাথে করা ২০১৬ সালের ঐতিহাসিক চুক্তি প্রত্যাখ্যান করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৬   ৪৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ