না’গঞ্জে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



না’গঞ্জে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে নগরীর ২নং কাচারি গল্লী এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ৪৫০ পিস কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইম ইন্স্যুরেন্স কোঃ লিমিটেডের এম. ডি. বাবু বাসুদেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী সঞ্জয় কুমার সাহা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও পূবালী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বাবু পরিতোষ কান্তি সাহা।

এসময় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি আলহাজ্ব সারোয়ার হোসেন (স্বপন) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের দাফন কাফন কমিটির সভাপতি মোঃ মোজাহির, সাধারণ সম্পাদক লিপন সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদিকা খোরশেদা কাশেম, সদস্য মোঃ আলমগীর, মোঃ শাহাবুদ্দীন, মোঃ মোনাজির, মোঃ মেহেদী হাসান খশরু, মোঃ মাসুম, মোঃ রেহান, মোঃ নজরুল, মোঃ ইমরান, মোঃ বাবু প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০১   ৫১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ