বিএনপি হাঁকডাক করছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি হাঁকডাক করছে : তথ্যমন্ত্রী
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



বিএনপি হাঁকডাক করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একবার আন্দোলন করার পর বলে যে শীতের পর আন্দোলন হবে, বর্ষার পর আন্দোলন হবে, বার্ষিক পরীক্ষার পর আন্দোলন হবে; আসলে হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনই হাঁকডাক করছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি। আমাদের ভক্তি জনগণ। তাই আমাদের জনসভাগুলোতে লাখ লাখ জনগণের উপস্থিতি থাকে। এর মানেই বোঝা যায়, জনগণ আমাদের সঙ্গেই আছে।

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।

এর আগে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৫   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ