মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে নীলফামারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে নীলফামারী
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে নীলফামারী

মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তর পশ্চিমের বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে। এতে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ রয়েছেন দুর্ভোগে।

গত তিন ধরে জেলায় তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালেও তাপমাত্রা একই অবস্থা।

জানা গেছে, পৌষের শুরু থেকেই নীলফামারীতে শীত বাড়তে শুরু করে। তবে গত তিন দিন থেকে অব্যাহত হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এখানে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিকেল থেকেই পড়তে শুরু করে কুয়াশা। শৈতপ্রবাহের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মতো ঝরছে কুয়াশা।

রেলস্টেশন এলাকার জোবেদা, নসিমন, হাবিবা, ফকরুল, শামীম, ফয়সাল জানান, প্রচণ্ড শীতের কারণে আমাদের দুর্ভোগ চরমে উঠেছে। গরম কাপড়ের অভাবে ছেঁড়াফাটা কাথা-কম্বল দিয়ে রাত পার হচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাহিল। এ পর্যন্ত আমাদের কেউ শীতবস্ত্র দেননি।

ইপিজেড শ্রমিক, রোখসানা, জরিনা, ময়মুনা, সাবিহা, হাসনা, মো. কমির, নিয়ামুন, আখতারুল বলেন, এত শীত যে বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না। কিন্তু জীবিকার তাগিদে বাধ্য হয়ে শীতকে উপেক্ষা করে কাজে যেতে হয়।

কৃষি শ্রমিক ছদরুল, মোমিনুল, কেফায়েত, হাবিব বলেন, সূর্যের মুখ ১২টার আগে দেখা যায় না। আর দেখা গেলেও তার প্রখরতা একেবারেই থাকে না। তাই প্রায় প্রতিদিনই জমিতে কাজে নামতে দেরি হয়। জেলা প্রশাসনের মাধ্যমে এবার ছয় উপজেলা ও চার পৌরসভায় ৩১ হাজার ৩৬০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০১   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ